দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার -২ (কুলাউড়) আসনের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন প্রার্থী। তারা সবাই এবারের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকার কান্ডারি হয়ে এমপি নির্বাচিত হতে চান।
নির্বাচন কমিশন ঘোষিত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন। আর ৩০শে নভেম্বর হচ্ছে মনোনয়ন দাখিলের শেষ সময়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বেঁধে দেয়া ২১ নভেম্বর সময়ের মধ্যে দলীয় মনোনয়ন সংগ্রহ করে তা যথাযথ নিয়মে জমা দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা।
মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিতে দলের মনোনয়ন চেয়েছেন ৯ জন নেতা। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম শফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, সিলেট বিএমএ’র সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. রোকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু, সাবেক নৌবাহিনী কর্মকর্তা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো. সদরুল আলম খান পলিট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কামাল হাসান, যুক্তরাষ্ট্র প্রবাসী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান শামীম।