কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হযরত আবু বকর (রা:) সমাজ কল্যান পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে মাও. আলাউদ্দিন আহমাদ আব্দুল্লাহ সভাপতি ও হাফেজ আব্দুস সামাদ শাওন সাধারণ সম্পাদক এবং মাও. রায়হান আহমদ কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি কমিটি অনুমোদন করা হয়।
হযরত আবু বকর (রা:) সমাজ কল্যান পরিষদের নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ সভাপতি মাও. আব্দুল মুকিত তালুকদার, সহ সাধারণ সম্পাদক মো: হাসানুজ্জামান রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক মাও. এনামুল ইসলাম মাহিম, অর্থ সম্পাদক মাও. কুদরত উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক মাও. ইসমাঈল হোসেন তালুকদার, মাও. আতিকুর রহমান, মাও. সাকিব আহমদ, প্রচার সম্পাদক হাফেজ জিয়াউর রহমান, সহ প্রচার সম্পাদক মো: সুয়েব আহমদ, নির্বাহী সদস্য মো. জাকের আহমদ।
উল্লেখ্য হযরত আবু বকর (রা:) সমাজ কল্যান পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও ইসলামিক কার্যক্রম পালন করে আসছে।