Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিনামূল্যে চক্ষুশিবির কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই চক্ষুশিবিরে বিনামূল্যে সেবা গ্রহণ করেন চার শতাধিক মানুষ।
গত রবিবার পৌর এলাকার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জমজম বাংলাদেশ’র ব্যবস্থাপনায় এবং ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা মিসবাহ উদ্দিন আহমদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় সকাল থেকে দুপুর অব্দি এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চক্ষু শিবিরে কার্যক্রম পরিদর্শন করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা বেগম লাইলী, জমজম বাংলাদেশের পরিচালক আব্দুল বাছিত চৌধুরী, লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতারা বেগম, ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান চৌধুরী সেলিমসহ অনেকেই।
মিসবাহ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত চক্ষুশিবিরে ৪০৪ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা এবং মেডিসিন প্রদান করা হয়েছে। ২৩৫ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং বাছাইকৃত ৪২ জনকে বিনাম‚ল্যে সিলেট আধুনিক হাসপাতালে নিয়ে চক্ষুর অপারেশনের ব্যবস্থা করা হবে।
চক্ষু শিবিরে সহায়তা করেন ইয়াং স্টার ক্লাব’র আব্দুল আজিজ, মামুন চৌধুরী, শফিউল আলম চৌধুরী পাপন, এনায়েত মাহমুদ চৌধুরী মাহি, মো. ছায়েম আহমেদ, সাদ আল আতাহর চৌধুরী রাফি, আহনাফ হাবিব চৌধুরী নাবিল, ফাহিম আহমদ চৌধুরী, তাহমিদ আহমদ চৌধুরী নাসিফ, তাসফিক চৌধুরী প্রমুখ।