কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১২ জানুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার হাতিরঝিল থানাধীন আম বাগান বস্তি হতে অপহরণকারী কুলাউড়া উপজেলার হোসনাবাদ এলাকার বাসিন্দা আলাম মিয়ার পুত্র আব্দুল কালামকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করাহয়। গ্রেফতারকৃত আসামীকে অপহরণ মামলায় আদালতে পাঠানো হয়েছে।
ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার করায় ভিকটিমের পরিবারের লোকজন কুলাউড়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
www.onulipikulaura.com / অনুলিপি কুলাউড়া ডট কম