Header Ads Widget

আপডেট

কুলাউড়ার জয়চন্ডীতে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত


কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্রিকেট পার্ক মিটিপুরে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে ক্রিকেট বলে আয়োজিত একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট জয়চন্ডী প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট জেপিএল ২০২২ সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ফাইনাল খেলায় ইলেভেন ব্রাদার্স মিরাবাজার ১৬ রানে বয়েজ ক্লাব মিটিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আশরাফুর রহমান শাওনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ কাওছার হোসেইন বাবলুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমেদ সলমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রবি মল্লিক, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক ইবাদুল আলম সুলাভ, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমেদ, কোয়াব কুলাউড়ার সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু, শিক্ষানুরাগী নজিব আলী, সমাজসেবক মাছুম আহমেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মুমিন, ছাত্রনেতা রাসেল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১২টি দল চারটি গ্রুপে অংশগ্রহণ করে।

তথ্যসূত্র, সময় কুলাউড়া
www.onulipikulaura.com | অনুলিপি কুলাউড়া ডট কম