Header Ads Widget

আপডেট

আব্দুল লতিফ খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে টিলাগাঁও ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

কুলাউড়া থানা আওয়ামীলীগের প্রয়াত আব্দুল লতিফ খান এর কনিষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামিলীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য সাবেক ডেপুটি সার্জেন্ট- এট আর্মস, জাতীয় সংসদ "স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খাঁন এর পক্ষ থেকে কুলাউড়া উপজেলার বন্যা দূর্গত ইউনিয়ন সমূহে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে আব্দুল লতিফ খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

টিলাগাঁও আজ্জিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল হান্না চৌধুরী এর সভাপতিত্বে ও সানরাইজ এস এস ক্লাবের বোর্ড চেয়ারম্যান আনোয়ার পারভেজ তালুকদার জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, টিলাগাঁও আজ্জিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর আলি, কুলাউড়া পল্লি চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ নারায়ণ চন্দ্র দাস।