কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলার অনুমতি না দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দিয়েছে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি ইউএনওর কাছে পৌঁছে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত দুইবছর যাবৎ করোনা পরিস্থিতি ও ভয়াবহ বন্যার কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এ ছাড়া সরকারের ট্যাক্স, ভ্যাট, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারী বেতন নির্বাহ করা ব্যবসায়ীদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় মাসব্যাপী বানিজ্য মেলার আয়োজন ব্যবসায়ীদের জন্য মরার উপর খাঁড়ার ঘা।
ব্যবসায়ী সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই বলেন, স্মারকলিপির অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রদান করা হয়েছে।
ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে মেলার অনুমতি না দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, কোষাধ্যক্ষ হাফেজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল, নজরুল ইসলাম, ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, ব্যবসায়ী,খন্দকার অজিউর রহমান আসাদ, তানভীর আহমদ কাওছার প্রমুখ।
সুত্র, সময় কুলাউড়া।