বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় কুলাউড়ার উপজেলার কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল নির্বাচিত হওয়ায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের।
১৭ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা পরিষদ অডিটিরিয়ামে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতেই কুলাউড়া উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সংবর্ধিত অতিথি শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কুলাউড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সহ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, যুগ্ম-সম্পাদক গৌরা দে ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মমদুদ হোসেন, বদরুল ইসলাম বদর ও জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, আ.লীগ নেতা অধ্যক্ষ আব্দুল মান্নান।
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্তিতিতে অনুষ্ঠানটি সুন্দর ও সফল সমাপ্তি হয়।