Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় মনু নদী থেকে যুবকের লাশ উদ্ধার


কুলাউড়ায় মনু নদী থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকার মনু নদী থেকে অজ্ঞাত এ যুবকের লাশ উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে পৃথিমপাশার রাজাপুর এলাকায় মনু নদীতে এক ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সন্ধ্যায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

সুত্র, সময় কুলাউড়া