কুলাউড়া পৌর এলাকাকে ডেঙ্গু মুক্ত রাখতে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। গত রবিবার (১২ মে) সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের নির্দেশনায় মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে রবিবার পৌরসভার ৪নং ওয়ার্ডের আশপাশ, অফিস ও বাসা বাড়ির আঙ্গিনা এবং বিভিন্ন সড়কের পাশে ড্রেনগুলোতে মশা মারার ওষুধ স্প্রে করেন। যা পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান বলেন, পৌরসভার মেয়রের নির্দেশে আমরা প্রতি বছর পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধনে মশার ওষুধ স্প্রে করে থাকি। কুলাউড়া পৌরসভা এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কর্মসূচি অব্যাহত রাখা হবে।
সুত্র, 24todaynews.com
