Header Ads Widget

আপডেট

৩য় বার বদলির ঘোষণা কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আফসারকে

 


মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আফসারকে তৃতীয় দফায় বদলি করা হয়েছে। এবার সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে হবিগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। এর আগেও তাকে দুই দফা বদলি করা হলেও রহস্যজনক কারণে তিনি কুলাউড়া থানায় কর্মস্থল পরিবর্তন করেননি।


মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে প্রথমে ওসি গোলাম আফসারকে পার্শ্ববর্তী বড়লেখা থানায় বদলি করা হয়। তবে বদলির পরদিন সকালেই রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে নতুন আদেশে তাকে সরাসরি হবিগঞ্জে বদলি করা হয়।


রেঞ্জ ডিআইজির কার্যালয় সূত্র জানায়, ওসি গোলাম আফসারের বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জেলা থেকে সরিয়ে অন্য জেলায় বদলি করা হয়েছে।


এছাড়াও জানা যায়, এর আগেও তাকে নৌপুলিশে বদলি করা হলেও রহস্যজনক কারণে সেই আদেশ বাতিল হয়ে যায়। তবে এবার ডিআইজির সরাসরি হস্তক্ষেপে দ্রুত তাকে জেলা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।


এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার কে এইচ এম জাহাঙ্গীর হোসেন পিপিএম (সেবা বার) জানান, “ওসি গোলাম আফসারকে ৩য় দফায় বদলি করে হবিগঞ্জে পাঠানো হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত।”


সুত্র, কুলাউড়ার দর্পন