কোনো এক তন্বীকে দর্শনে
ভানু পুরকায়স্ত
ফুলটাকে ছোঁওনা তুমি
ঝরে পড়ে যাবে
সর্বোপরি পবিত্রতা সহ
সৌন্দর্য হারাবে।
ফুলদানিতে রেখোনাকো তারে
ফোটা হয়ে বাসী হয়ে যাবে।
পারো যদি শোকেসেই
রেখে দাও তারে
দেখবে প্রতি ভোরে
কী আচানক প্রস্ফুটিত হয়ে
ছড়াচ্ছে শোভা
পৌষের শীতের মাঝে
বিমুগ্ধ সকালে।
ফুলটাকে ছোঁওনাকো তুমি
ঝরে পড়ে যাবে...
লেখক পরিচিতি -
ভানু পুরকায়স্ত
কবি ও সাহিত্যিক,
কুলাউড়া।
OnulipiKulaura.com | অনুলিপি কুলাউড়া ডট কম