বুধবার (৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি সময় কুলাউড়ার এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল।
তিনি জানান, ৪ জানুয়ারি কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল মৌলভীবাজার জেলা প্রশাসকের সভাকক্ষে। একই দিন বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ছিল ইউপি সদস্যদের শপথ গ্রহণ।
কিন্তু কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাজান ভোট পুনঃগণনা ও ফের নির্বাচনের দাবিতে হাইকোর্টের রিটের কারণে তা স্থগিত হয়ে যায়।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন থেকে চিঠি আসলে কুলাউড়া সদর ইউনিয়ন ছাড়া অন্যান্য নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা শপথ গ্রহণ করতে পারবেন।
তথ্যসূত্র: সময় কুলাউড়া
www.onulipikulaura.com | অনুলিপি কুলাউড়া ডট কম