Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় ১০২ লিটার চোলাইমদসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক


কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৭ এপ্রিল (শুক্রবার) উপজেলার টিলাগাঁও ইউনিয়নের  তারাপাশা চা বাগান এলাকা থেকে স্বরসতী দাশ (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে নিজ বসত ঘর থেকে গ্রেফতার করা হয়েছে।

এসময় গ্রেফতারকৃত আসামির হেফাজতে থাকা১০২ (একশত দুই) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী স্বরসতী দাশ এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।