Header Ads Widget

আপডেট

ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন "টাঙ্গুয়ার এক্সপ্রেস" যাত্রাবিরতি নেই কুলাউড়া জংশনে


দীর্ঘ অপেক্ষার পর ঢাকা-সিলেট রুটে আসলো নতুন ট্রেন, অপেক্ষার অবসান ঘটলেও কুলাউড়াবাসীর জন্য তা আক্ষেপে পরিনত হয়েছে। খবর এসেছে সিলেট বাসী পেতে যাচ্ছে নতুন সেমি নন স্টপ আন্তঃনগর ট্রেন, ঢাকা-সিলেট রুটে চলাচলের এই ট্রেনটির যাত্রাবিরতি রাখা হয়েছে শুধু শ্রীমঙ্গল এবং বিমানবন্দর স্টেশন।

যাত্রাবিরতির তালিকায় কুলাউড়া জংশনের নাম না পেয়ে, নতুন ট্রেন পাওয়ার আনন্দের সংবাদ যেন আক্ষেপে পরিণত হয়েছে কুলাউড়াবাসীর জন্য। শুধু যাত্রাবিরতি না থাকা নিয়েই নয়, আক্ষেপ রয়েছে নতুন ট্রেনের নামকরণ নিয়েও। এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওয়ারের বুক দিয়ে চলাচল করবে এই নতুন ট্রেনটি অথচ নাম রাখা হয়েছে সেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নামে, যার ধারে কাছ দিয়েও যাবেনা ট্রেনটি।

সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ কুলাউড়া রেলওয়ে জংশন কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও রাজনগর উপজেলার মানুষের ঢাকা-সিলেট ট্রেন ভ্রমণের প্রধান আস্থা। বর্তমানে যে আন্তঃনগর ট্রেন গুলো রয়েছে এই রুটে সেগুলোতেও পর্যাপ্ত আসন পাননা কুলাউড়া জংশনের যাত্রীরা।

এমন প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুলাউড়াবাসী আক্ষেপ আর ক্ষোভ প্রকাশ করে জোর দাবি জানাচ্ছেন ঢাকা-সিলেট রুটে নতুন এই সেমি নন স্টপ আন্তঃনগর ট্রেনের নাম "হাকালুকি এক্সপ্রেস" রাখা এবং কুলাউড়া জংশনে যাত্রাবিরতি রাখার জন্য।