Header Ads Widget

আপডেট

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১৪ সেপ্টেম্বর (বুধবার) কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এনজিও ওয়াফ এর বাস্তবায়নে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগীতায় দিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় অত্র বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সদস্যরা ১৫টি ষ্টলের মাধমে তাদের তৈরী প্রায় ৪০ টি প্রজেক্ট প্রদর্শন করে।  এছাড়াও  বিপুল উৎসাহের মধ্য দিয়ে কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত  হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ স ম কামরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধরন সম্পাদক কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ,সভাপতি উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়।
সিনিয়র শিক্ষক মোঃ বাচ্চু মিয়ার উপস্থাপনায় আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রধান শিক্ষক উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,মহিলা ভাইস চেয়ারম্যান কুলাউড়া উপজেলা, মোঃ আব্দল মালিক,চেয়ারম্যান টিলাগাঁও ইউনিয়ন পরিষদ ও নির্বাহী পরিচালক এনজিও ওয়াফ,  মোঃ সফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কুলাউড়া, মোঃ তাজ উদ্দিন,সাধারন সম্পাদক বরমচাল ইউনিয়ন আওয়ামীলীগ।
বক্তব্য রাখেন সালাউদ্দিন আজিজ সহকারী প্রধান শিক্ষক উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়,সিনিয়র শিক্ষক আনিছুর রহমান,মোঃ শফিকুল ইসলাম,মোঃ হাফিজ উদ্দন প্রমুখ।

 প্রজেক্টে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে  ১ম,২য় এবং ৩য় স্থান অর্জনকারীকে টিম কে স্কুলের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। 
কুইজ প্রতিযোগিতায়ও ১ম ,২য় ও ৩য় স্থান অধিকারীকে ক্রেষ্ট প্রদান করা হয়। 

এই মেলার মাধ্যমে প্রজেক্ট তৈরিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ততা বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহের বহিঃপ্রকাশ ঘটানো হয় । তাদের এই কার্যক্রম আগামী দিন গুলো তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বিজ্ঞানের প্রতি তাদের ভীতি দূর করে বিজ্ঞানকে আরো ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহস যোগাবে।