কুলাউড়া উপজেলাধীন কাদিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আরাফাত হোসেন ফরহাদকে (ভিপি) সভাপতি এবং রেজাউল করিম ওয়াকিলকে সাধারণ সম্পাদক ও শ্রাবণ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি শাহজান আলম, রাদি আল সফিক, ফয়েজ আহমদ, সুজেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না দাস, ঝন্টু বিশ্বাস, তায়েফ খাঁন, সুয়েব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমদ এম এ মারুফ, প্রচার সম্পাদক শুভ আহমদ, কোষাধ্যক্ষ সাফিন চৌধুরী, দপ্তর সম্পাদক শামীম আহমদ সাগর ও ক্রীড়া সম্পাদক মুহিম আহমদ রাহিম।