ফিলিস্তিনের মসজিদুল আকসা ও মুসলমানদের উপর ইসরাইলি ইহুদীদের সন্ত্রা'সী হাম'লার ঘটনায়, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল ও সভা করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া পৌর শাখা।
১৩ অক্টোবর বাদ জুম্মা কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিল শেষে স্টেশন চৌমুহনী এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, এতে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া পৌর শাখার সভাপতি খন্দকার ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ বখস টিপু এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আনজুমানে আল ইসলাহ এর সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আনজুমানে আল ইসলাহ এর সিনিয়র সহ সাধারণ সম্পাদক, কুলাউড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কেন্দ্রীয় তালামীজের সাবেক অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, কুলাউড়া পৌর আনজুমানে আল ইসলাহ এর সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাসামি, মৌলভীবাজার জেলা তালামীজের সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সাজু।
বক্তব্য পর্ব শেষে ফিলিস্তিনিদের মুক্তির জন্য এক দোয়ার আয়োজন করে কার্যক্রমের সমাপ্তি হয়।