কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদম পুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি গৃহ সংস্কার করে দিয়েছে কুলাউড়া'র পরিবেশবাদী সংগঠন শেড অব নেচার।
সম্প্রতি কুলাউড়ায় বন্যায় আঘাত হানার পর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে যান শেড অব নেচারের শেকর কমিটির সদস্য আফাজ জনি, জহিরুল ইসলাম কর্ন, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রিড়া সম্পাদক রুবেক হোসেন৷ এসময় তারা মাটির ঘরের দেয়াল ধসে পড়া এই ঘরটি সংস্কার করে দেয়ার সীদ্ধান্ত নেন।
গতকাল ১৪ ডিসেম্বর (শনিবার) গৃহ সংস্কার সম্পন্ন করে আনুষ্ঠানিক ভাবে ঘরের মালিকের ঘরটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেড অব নেচারের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুফিয়ান আহমেদ, শেকড় কমিটির সদ্যস্য জহিরুল ইসলাম কর্ন, সমাজ সেবক মোস্তফা, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সহ সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম বাবু, ক্রিড়া সম্পাদক রুবেল হোসেন।
