কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাদের গোপন ভোটের মাধ্যমে এ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এতে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন হোসাইন।
প্যানেল চেয়ারম্যান -২ পদে ৩ নং ওয়ার্ডের মেম্বার আনু মিয়া এবং প্যানেল চেয়ারম্যান-৩ পদে নির্বাচিত হয়েছেন ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হালিমা বেগম।
নির্বাচিতদের নাম ঘোষণা করেন মনু মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মুহিত চৌধুরী রিপন । প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিটন হোসাইন বলেন, এলাকার জনগন যে আশা নিয়ে তাকে মেম্বার নির্বাচিত করেছেন তিনি জনগনের সেই আশা বাস্তবায়নে কাজ করছেন।
প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গেছে উল্লেখ করে লিটন হোসাইন তাকে প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচিত করার জন্য রাউৎগাও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ ও সকল ইউপি সদস্য ও রাউৎগাও বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি ।
