কুলাউড়ায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত
কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইইনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী দুইজন হলেন কুমিল্লা জেলার বাসিন্দা বুলবুল মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ফখর উদ্দিন (২৫)। তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দূর্ঘটনার স্থান থেকে প্রাপ্ত কিছু ছবি —
onulipikulaura.com | অনুলিপি কুলাউড়া ডট কম